Posts

Showing posts from September, 2021

হলুদ খাম ।

Image
" কত্তা এবার হিসেবটা সেরে ফেলেন কত্তা ।আশ্বিন মাস মানে পুজো তো এসেই গেলো ।" চৌধুরী মশাই বললেন," দাঁড়া রে করিম!এই তো মিটল সব কিছু "।করিম বসে আছে বড় উঠোনের মাঝখানটাতে ।আর চৌধুরী মশাই,জমিদার চৌধুরী মশাই বসে আছেন তাঁর চেয়ারটিতে বেশ কিছুটা তফাতে ।অসম্ভব সুন্দর তিনি ।কাঁচা সোনার মত গায়ের রঙ তাঁর,ছ ফুট তিন ইঞ্চি উচ্চতা ।সত্যি জমিদারি চেহারাই বটে ।রাস্তা দিয়ে যখন হেঁটে যান,তাঁর ঐ আলো করা রূপের দিকে অনেকেরই অজান্তে চোখ চলে যায় ।ধান ভানতে শিবের গীত গেয়ে ফেললাম কিছুটা ।যাই হোক ।চৌধুরী মশাই হাঁক পাড়লেন--"  ওরে কে আছিস রে?আমার হিসেবের খাতাটা একটু দে দিকি!"কোনো পরিচারক এসে দিল খাতাটি ।তিনি খাতাটি নিয়ে বললেন,আর হ্যাঁ,"করিমকে হুঁকোটা দিসনি এখনো?দে!দে!দেখে দিস ।দেখে দিস বললেন,কারণ চৌধুরী মশাই ব্রাহ্মণ,আর করিম----,না ব্যবহারে কোনো খামতি নেই ।তবে সংস্কার তো আছেই ।হিসেবের খাতা খুলেই তিনি চেঁচিয়ে উঠলেন--ওরে এর মধ্যে কে আবার একটা হলুদ-খাম রাখলো রে?কি যে করিস তোরা সব?আর ও খাম এলোই বা কোথা থেকে?হঠাৎ ছোট্ট একটি মেয়ে,খুব সম্ভবতঃ কোনো পরিচারিকার মেয়ে-টেয়ে হবে--সে এসে জমিদার বাব...

শিকল

Image
    ভটচায মশাই সদ্য বাড়ির সদর দরজায় পা টা রেখেছেন,সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে নেমে কে যেন ওনার পাশ দিয়ে ধুপধুপ করে বেড়িয়ে গেলো চোখের নিমেষে ।আর ওপর থেকে অনেক পুরুষ ও মহিলা কন্ঠ শোনা গেলো সমস্বরে- " ধর ধর,ওরে কে কোথায় আছিস? সব্বোনাশ হয়ে গেল রে ।" সবার ওপরে দত্ত গিন্নির গলা- ওরে সব গেল রে,সব গেল । কি হয়েছে ভটচায মশাই বুঝতে না বুঝতেই পাড়ার কেউ একজন ধরে নিয়ে এলো তাকে ।যার জন্য বাড়ির সবাই উতলা,তার কোনো হেলদোল নেই । অত্যন্ত মোটা সোটা হোৎকা চেহারা ।পরণে হাফপ্যান্ট ও গেঞ্জি পরা ।দৃষ্টিতেই বোঝা যায় প্রকৃতিস্থ নয় সে ।বছর পয়ত্রিশ এর যুবক সে ।সবাই ধরে আবার তিনতলার কোণের ঘরে বন্দী করল তাকে ।অবশ্যই শিকল দিয়ে বেঁধে ।     হ্যাঁ,শিকল দিয়ে বেঁধেই রাখতে হয় তাকে ।কারণ,জন্মাবধি সে যে অপ্রকৃতিস্থ ।সাধারণে যাকে পাগল বলে ।ভটচায মশাই এর অজানা নয় এ কথা ।তিনি এ বাড়ির পুরোহিত-মশাই দীনু পুরোহিত ।আজ অনেকদিন হয়ে গেল তাঁরা বংশ- পরম্পরায় এ বাড়িতে পৌরহিত্য করেন ।সে অনেক কাল আগের কথা ।তাঁর দাদুর সময় থেকেই তাঁরা এ বাড়িতে পুজো-পাঠ করেন ।এ বাড়িরই একজন হয়ে গেছেন তাঁরা ।      উত্...